শানে রিসালাত হজ্জ কাফেলার ১ যুগ পূর্তি
সংবাদদাতা:-৫ সেপ্টেম্বর শনিবার বাদ মাগরিব শানে রিসালাত হজ্জ কাফেলার ১ যুগ পূর্তি ও পবিত্র ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কাফেলার অফিসে ( ৮৫/১ পুরানা পল্টন লেন, ঢাকা) আজিমুশ্বান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ছোট্ট সোনামনি মোসা: আফিয়া আক্তারের কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান কৃষিবিদ,লেখক ও গবেষক আলহাজ্ব আ ম ম আমিনুল ইসলাম বাবু সাহেবের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র নাতে রাসূল সল্লাল্লাহু আলাইহি পরিবেশন করেন ম্যানেজার মোহাম্মদ শাহজাহান পাটোয়ারী শাহপুরী।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে আলোচনায় অংশ গ্রহন করেন যথাক্রমে মাওলানা মোহাম্মদ আবু জাফর হেলাল, অধ্যক্ষ আহসানুল দারুলউলুম কামিল মাদ্রাসা, নারিন্দা, ঢাকা। খিলগাঁও কানযুল ঈমান মাদ্রাসার প্রতিষ্ঠা আহলে সুন্নাত ওয়াল জামাআত নেতা মাওলানা আ ন ম মাসুদ হোসাইন আলক্বাদেরী, আহলে সুন্নাত ওয়াল জামাআত নেতা মাওলানা আব্দুল মতিন, মোহাম্মদ আব্দুস সালাম সেলিম। চাঁদপুর ১ কচুয়ার বাংলাদেশ ইসলামি ফ্রন্টের সাবেক সংসদ সদস্য প্রাথী নাসির মাহমুদ। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা ছদর উদ্দিন আযহারী,সাংবাদিক মুহাম্মদ শফিক আল মোজাদ্দেদী। ন্যাচারোপ্াথিক চিকিৎসক কাজী জিয়া শামস, ব্যাংকার মোহাম্মদ নাজিম উদ্দীন, কৃষিবিদ ড.জুলফিকার। গাউছিয়া কমিটি বাংলাদেশ এর মাওলানা মোহাম্মদ কবির ,উত্তরা,ঢাকা, এম এম ট্াভেলসের সত্বাধীকারী মোহাম্মদ মোহন মজুমদার প্রমূখ।
শানে রিসালাত হজ্জ কাফেলার ১ যুগ পূর্তি
📷 ছবি: সংগৃহীত