সারাদেশ

শার্শা থানা পুলিশের অভিযানে ধানখেত থেকে একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার

শার্শা থানা পুলিশের অভিযানে ধানখেত থেকে একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার
শার্শা থানা পুলিশের অভিযানে ধানখেত থেকে একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার

যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে একটি ওয়ান শুটার হান পিস্তল উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।
শুক্রবার (৬ অক্টোবর ২০২৬) দুপুরে পুলিশ জানায়, শার্শা থানাধীন শিকারপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ অক্টোবর রাত সাড়ে নয়টার সময় শার্শা থানাধীন ০২নং লক্ষণপুর ইউনিয়নের অর্ন্তগত শিকারপুর গ্রামস্থ আমতলা মোড় ব্রীজ থেকে অনুমান ১০০ গজ পশ্চিমে কাঁচা রাস্তা সংলগ্ন জনৈক জামাল হোসেন এর ধান ক্ষেতের ভিতর হতে অজ্ঞাতনামা ০২ (দুই) জন আসামীর ফেলে যাওয়া ১ টি ওয়ান শুটার পিস্তল জব্দ তালিকামূলে উদ্ধার করেন।
এসময় ঘটনাস্থল হতে অজ্ঞাতানামা ২ জন আসামী কৌশলে পালিয়ে যায়।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,উক্ত ঘটনায় অজ্ঞাতনামা আসামীদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
অজ্ঞাতনামা আসামীদ্বয়ের নাম ঠিকগ্রেফতার অভিযান অব্যহত আছে বলে জানান পুলিশ কর্মকর্তা।