জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল বলে জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থাটি।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।
ওসি জানান, একটি প্রতারণা মামলায় আদালত বিদিশাকে ২ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। আদালত থেকে সেই রায়ের পরোয়ানা জারি হওয়ায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার
📷 ছবি: সংগৃহীত