হাসপাতালে অসহায় ৯০ বছরের বৃদ্ধের পাশে ছাত্রদল নেতা রিমন: চিকিৎসায় মানবিক সহায়তার হাত
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৯০ বছর বয়সী অসুস্থ ও অসহায় বৃদ্ধ আজিজুল রহমানের পাশে দাঁড়িয়েছেন গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিমন। বয়সের ভারে নুয়ে পড়া নানা শারীরিক জটিলতায় ভোগা এই বৃদ্ধের চিকিৎসার দায়িত্ব নিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
জানা যায়, বয়োবৃদ্ধ আজিজুল রহমান দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে আক্রান্ত হয়ে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে তার শয্যাপাশে সার্বক্ষণিক দেখাশোনা করছেন ৮০ বছর বয়সী স্ত্রী মাজেদা বেগম। অসচ্ছল এই বৃদ্ধ দম্পতির পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। ফলে মানুষের আর্থিক সহযোগিতাই হয়ে দাঁড়িয়েছিল তাদের বেঁচে থাকার একমাত্র ভরসা।
অসহায় এই বৃদ্ধ দম্পতির দুঃখ-কষ্টের কথা জানতে পেরে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেন গাইবান্ধা জেলা ছাত্রদল নেতা রিমন। তিনি হাসপাতালে গিয়ে রোগীর সার্বিক অবস্থার খোঁজ নেন এবং তাৎক্ষণিকভাবে আজিজুল রহমানের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ৫ দিনের ইনজেকশনসহ যাবতীয় ওষুধপত্র নিজ খরচে কিনে দেন। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধের চিকিৎসার নিয়মিত খোঁজখবরও রাখছেন তিনি।
এ বিষয়ে ছাত্রদল নেতা রিমন বলেন, "বৃদ্ধ আজিজুল রহমানের চিকিৎসার জন্য যেসব ওষুধ ও ইনজেকশন বাইরে থেকে কিনতে হতো, অসহায় পরিবারের পক্ষে তা জোগাড় করা সম্ভব ছিল না। মানবিক দায়বদ্ধতা থেকেই আমি সেগুলো কিনে দিয়েছি এবং সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজখবর রাখছি।
সাধ্যমতো অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
গাইবান্ধা জেলা প্রতিনিধি
সাধ্যমতো অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
📷 ছবি: সংগৃহীত