সারাদেশ

সোনারগাঁও আওয়ামী যুবলীগ ছাত্রলীগসহ বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

সোনারগাঁও  আওয়ামী যুবলীগ ছাত্রলীগসহ বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার
📷 ছবি: সংগৃহীত
সোনারগাঁও আওয়ামী যুবলীগ ছাত্রলীগসহ বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি ও বৈষম্যবিরোধী মামলার আসামিসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৭ জনকে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের বিভিন্ন টিম এ অভিযান চালায়।
পুলিশ জানায়, অভিযানে মাদকসেবী হিসেবে কাচঁপুর দক্ষিণপাড়া এলাকার আপন খান (২১), দক্ষিণ নাউরি এলাকার মোঃ ইমরান (২২), বন্দর উপজেলার বঙ্গশাসন এলাকার খোরশেদ (৩০), খাগুটিয়া এলাকার মোঃ আকবর (৩৯), কৃষ্ণনগর এলাকার মোঃ আফাজ উদ্দিন (৪০), পঞ্চবটি এলাকার জসিম সরকার (৫৫) এবং খামারগাঁও এলাকার মোঃ তাজুল ইসলাম (২৫)কে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া নিয়মিত মামলায় বারদী সেনপাড়া এলাকার মোঃ শাহ আলম (৪০) ও পিরোজপুর এলাকার রকিবুল হাসান ইমন (২৬)কে গ্রেপ্তার করা হয়েছে।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোগড়াপাড়া ইউনিয়নের সাবেক যুবলীগ কর্মী হিসেবে উল্লেখ করা মোঃ মাসুম (৩৮) এবং সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক হিসেবে উল্লেখ করা ইসলামাইল রহমান রাতিন (৩০)কে গ্রেপ্তার করা হয়।
বৈষম্যবিরোধী মামলায় পিরোজপুর ইউনিয়নের আওয়ামী যুবলীগের সংগঠনিক সম্পাদক হিসেবে উল্লেখ করা মোহাম্মদ রব্বি সীমান্ত গাজী (২৮), একই ইউনিয়নের আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা মনির হোসেন (৪০) এবং সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা আব্দুর রহমান অমি (২৩)কে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি গোয়ালদী এলাকার মোঃ উজ্জল মিয়া এবং ভবনাথপুর এলাকার মোঃ আব্দুস ছালাম ওরফে সেন্টু মিয়া (৫৫)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।