সারাদেশ

ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর যুবক নিখোঁজ

ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর যুবক নিখোঁজ
📷 ছবি: সংগৃহীত
ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর যুবক নিখোঁজ

মোহাম্মদ উল্যা
বিশষ প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কিসমত করিমপুর জাদুর বাড়ির বাসিন্দা আরিফুল ইসলাম (রানা) ঢাকার ইসলামবাগ এলাকা থেকে নিখোঁজ হয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, গত ১৪ সেপ্টেম্বর ঢাকার ইসলামবাগ ঈদগাহ মাঠ থেকে তিনি নিখোঁজ হন। আরিফুল ইসলাম ঢাকার একটি কোম্পানিতে চাকরি করতেন। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল বাদামি রঙের গেঞ্জি ও খয়েরি রঙের পায়জামা।

নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরিফুল ইসলামের সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে তার মামা ইসমাঈলের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। সন্ধানদাতাকে উপযুক্ত সম্মানী দেওয়ার কথাও জানিয়েছে পরিবার।

যোগাযোগ: ইসমাঈল (মামা) — ০১৮৩৫০৯৫০৯২, ০১৬০২৮০৫২৯৪।