সারাদেশ

বড়াইগ্রামে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রদত্ত চেক বিতরণ করলেন প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

বড়াইগ্রামে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রদত্ত চেক বিতরণ করলেন প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
📷 ছবি: সংগৃহীত
বড়াইগ্রামে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রদত্ত চেক বিতরণ করলেন প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

নাটোর প্রতিনিধি, তারিখ ১৫/০৯/২৬ খ্রিঃ

নাটোরের বড়াইগ্রামে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রদত্ত অনুদানের ১৮ লাখ ৪১ হাজার টাকার টকার চেক বিতরণ করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপি।
সমাজকল্যাণ মন্ত্রনালয় নিবন্ধিত বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারী এতিমখানা ও সেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার সরকারী অনুদানের এ চেক বিতরণ করা হয়।
সোমবার সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ হোসনে আরা খাতুনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এমপি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ, নাটোর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য এডভোকেট আব্দুল কাদের, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম প্রমুখ।
এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুবিধাভোগী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।