বাংলাদেশ

‎জামায়াতের দাওয়াতি সমাবেশে মাওলানা আবুল কালাম আজাদ

‎জামায়াতের দাওয়াতি সমাবেশে মাওলানা আবুল কালাম আজাদ
📷 ছবি: সংগৃহীত
‎জামায়াতের দাওয়াতি সমাবেশে মাওলানা আবুল কালাম আজাদ
==========
‎এসকে এম মহসিন রেজা
‎উপজেলা প্রতিনিধি (খুলনা)

‎খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন"সমাজে শান্তি, সাম্য ও ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামের দাওয়াতের কোনো বিকল্প নেই। সততা ও দেশপ্রেমের নীতিতে উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষের কল্যাণে সবাইকে সুসংগঠিতভাবে কাজ করতে হবে।

‎​শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় কয়রা উপজেলা জামায়াত কার্যালয়ে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় ​কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, আরও বক্তব্য রাখেন,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম ও সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন প্রমুখ ।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
‎ ​উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ।

‎প্রসঙ্গত, ​সমাবেশে স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান চলাকালে শত শত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সহযোগী সদস্য ফরম পূরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন