নিয়ামতপুরে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
নওগাঁ প্রতিনিধি:মাহফুজ আহমেদ
নওগাঁর নিয়ামতপুরে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ রেহেল রানা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার ২ নম্বর চন্দননগর ইউনিয়নের বেগুনবাড়ি জামে মসজিদের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রেহেল রানা উপজেলার বেগুনবাড়ি গ্রামের মোহাম্মদ আশরাফুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে রেহেল রানা অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নিয়ামতপুরে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
📷 ছবি: সংগৃহীত