সারাদেশ

গাইবান্ধায় সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

গাইবান্ধায় সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
📷 ছবি: সংগৃহীত
গাইবান্ধায় সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়


​গাইবান্ধা প্রতিনিধি:


শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে গাইবান্ধা সিদ্দিকিয়া দ্বি-মুখী সিনিয়র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলার পুলিশ সুপার মোঃ জসীম উদ্দীন।
​আজ (১০ সেপ্টেম্বর) জেলা পুলিশ, গাইবান্ধার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে এই সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
​সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা মেনে চলা, মাদক ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকা এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

​অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। বক্তারা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের এ ধরনের আন্তরিক মতবিনিময় তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা, আত্মবিশ্বাস ও নাগরিক দায়িত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


গাইবান্ধা জেলা প্রতিনিধি