সারাদেশ

জয়পুরহাটে ডিআইজি রাজশাহী রেঞ্জের বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ডিআইজি রাজশাহী রেঞ্জের বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
📷 ছবি: সংগৃহীত
জয়পুরহাটে ডিআইজি রাজশাহী রেঞ্জের বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাট জেলা প্রতিনিধি : মো: আল হাসান

জয়পুরহাট জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ জয়পুরহাট পুলিশ লাইন্স ড্রিল শেডে এই সভার আয়োজন করা হয়।

জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব শাহনাজ বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ, রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ।

সভায় প্রধান অতিথি উপস্থিত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় সদস্যরা তাদের পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যা, দাবি এবং কল্যাণ সংক্রান্ত বিষয়সমূহ প্রধান অতিথির সামনে তুলে ধরেন। ডিআইজি মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাসমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সমাধানের আশ্বাস প্রদান করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে দেশের সেবা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি পুলিশ বাহিনীর সদস্যদের সার্বিক কল্যাণে রেঞ্জ ও জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব শাহনাজ বেগম সম্মানিত প্রধান অতিথি ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়কে জেলা পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন। সভায় জয়পুরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।