খুলনায় চিংড়ি পলাশের ভাই ‘মাইজা ভাই’ গ্রেপ্তার
📷 ছবি: সংগৃহীত
মো: আল-মাহফুজ শাওন, খুলনা।
খুলনায় আলোচিত চিংড়ি পলাশের ভাই সাইদুল ইসলাম ওরফে ‘মাইজা ভাই’কে গ্রেপ্তার করেছে সুন্দরবন রেঞ্জের এসআরবি-৬ সদস্যরা।
বুধবার (৭ অক্টোবর) খুলনার আইচগাতী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাইদুল ইসলাম ওরফে ‘মাইজা ভাই’কে আটকের পর তার বিরুদ্ধে থাকা অভিযোগ ও সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হতে পারে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানা গেছে।