সারাদেশ

নোয়াখালীতে ডিবির অভিযান: ৫৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীতে ডিবির অভিযান: ৫৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
📷 ছবি: সংগৃহীত

মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।

নোয়াখালী পৌরসভার উজ্জলপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমিন উল্যাহ পারভেজ (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে সুধারাম থানাধীন নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উজ্জলপুরে উপজেলা অফিসের পেছনে পশ্চিম পাশের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আশিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত আমিন উল্যাহ পারভেজকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আমিন উল্যাহ পারভেজ নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উজ্জলপুরের নুনু মিয়ার বাড়ির মমিন উল্যাহ ভাসানীর ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে সুধারাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।