সারাদেশ

কালিগঞ্জ উপজেলা পরিষদের মাল্টিমিডিয়া প্রজেক্ট এর নতুন কুড়ি স্পোর্টস -টু উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন

কালিগঞ্জ উপজেলা পরিষদের মাল্টিমিডিয়া প্রজেক্ট এর নতুন কুড়ি স্পোর্টস -টু উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন

খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি, আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের উদ্বোধন করেন।
এ উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি প্রদর্শন করা হয়।
প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শিত এ উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত দর্শকরা। নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
খেলাধুলার চর্চা বৃদ্ধি ও নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।