সারাদেশ

কালীগঞ্জে বিশেষ মাদক বিরোধী অভিযানঃ সামারি ট্রায়ালে এক মাদক সেবীর কারাদন্ড ও অর্থদণ্ড

কালীগঞ্জে বিশেষ মাদক বিরোধী অভিযানঃ সামারি ট্রায়ালে এক মাদক সেবীর কারাদন্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় এক আসামীকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত সামারি ট্রায়ালের (Summary Trial) মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিচারকার্য সম্পন্ন করে আসামীকে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
​অদ্য ০৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে এ আইনি প্রক্রিয়া সম্পন্ন হয় এবং রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ বিচারক।
​দণ্ডপ্রাপ্ত আসামীর বিবরণ ও সাজা:
​নাম ও পরিচয়: মোঃ মশিয়ার রহমান (৩৫), পিতা- মৃত আকবার আলী মন্ডল, মাতা- মোমেনা বেগম।
​ঠিকানা: সাং- খালকোলা, থানা- কালীগঞ্জ, জেলা- ঝিনাইদহ।
​আইন ও ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৬/২১ ধারা অনুযায়ী।
​প্রদত্ত সাজা: আসামীকে ১০ (দশ) মাসের সশ্রম কারাদণ্ড এবং ২০০/- (দুই শত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া অর্থদণ্ড অনাদায়ে আরও ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
​পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে কালীগঞ্জ থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।