সারাদেশ

বড়াইগ্রাম ৫টি ঘর আগুনে পুড়ে ছাই

বড়াইগ্রাম ৫টি ঘর আগুনে পুড়ে ছাই
বড়াইগ্রামে ৫ টি ঘর আগুনে পুড়ে ছাই

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি।

নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নে মাধাইমুড়িয়া গ্রামের মোমিন আলীর পাঁচটি ঘর আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। মোমিন আলীর পিতার নাম ছপির প্রামাণিক।এতে ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বনপাড়া ফায়ার সার্ভিস কর্মিরা প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু তার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায়, উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মাধাইমুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বনপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, উপজেলার মাধাইমুড়িয়া গ্রামের পাঁচটি ঘর আগুনে পুড়ে গিয়েছে। ধারণা করা হচ্ছে বাড়ির রান্না ঘরে রান্না করছিলেন সেখান থেকেই হঠাৎ আগুনের সুত্রপাত হয়। আগুন ক্রমেই ছড়িয়ে পড়ে তা আশ-পাশের ঘর গুলোতে ছড়িয়ে পড়ে আগুন লাগে। আমরা প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মোমিন বলেন, এই ৫ টি ঘরে শোবার ঘরে খাট সহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গিয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন,আগুন লেগে ঘর বাড়ি পুড় যাওয়ার ঘটনা শুনেছি, ঘটনাস্থল পরিদর্শন করে ত্রান সহয়তা অধিদপ্তর থেকে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করা হবে।