যশোরের মনিরামপুর উপজেলার মহিষদিয়া (কালার মোড়) ব্রিজের পাশে একটি বস্তাবন্দি মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুক্ষণ আগে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা আতংকিত হয়ে পড়েছে। এলাকাবাসী ধারণা নিহত ব্যক্তি কালিচরণপুর গ্রামের বাসিন্দা হতে পারে। তবে এখন পর্যন্ত তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতংকের সৃষ্টি হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত, ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।
মনিরামপুরের একটি ব্রীজের পাশ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার। জনমনে আতংক ছড়িয়ে পড়েছে