সারাদেশ

দেশের বিভিন্ন স্থানের ন্যায় মনিরামপুর যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

দেশের বিভিন্ন স্থানের ন্যায় মনিরামপুর যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যশোরের মনিরামপুর উপজেলার বাহিরঘরিয়া গোপালপুর আলিম মাদ্রাসায় যথাযথ ভাবে পালিত হয়েছে।

এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। দিবসটির গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু তালেব, সহকারী অধ্যাপক বাংলা মাহমুদুর রহমান (বাংলা), সহকারী অধ্যাপক গোলাম রসুল (ইতিহাস) প্রমুখ। মনিরামপুর থানা বিএনপি এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে। বহিষ্কৃত সভাপতি আলহাজ্ব শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন দিবস উপলক্ষে বক্তব্য রেখেছেন। জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা শাখা পৃথকভাবে দিবসের গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন উপজেলা আমির সহকারী অধ্যাপক ফজলুল হক।