বড়াইগ্রামে শিক্ষকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময় সভা
নাটোর প্রতিনিধি, তারিখ ১৯/০৯/২৬ খ্রিঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ে শিক্ষকদের সাথে নাটোর -৪ আসনের (গুরুদাসপুর - বড়াইগ্রাম) সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, মাদ্রাসা, কারিগরী) উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এবং সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ মুনিরুজ্জামান ও শিক্ষিকা সুমা প্রমানিক। সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর -৪ আসনের সংসদ সদস্য (গুরুদাসপুর- বড়াইগ্রাম) আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। সেখানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী, বনপাড়া তদন্ত কেন্দ্রের অফিসার ইন-চার্জ মোঃ মাহাবুবুর রহমান, নাটোর জেলা বিএনপির সদস্য এ্যাডঃ শরীফুল হক মুক্তা ও এ্যাড. আব্দুল কাদের। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আলহাজ্ব আখমল হোসেন, প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, মোস্তফা জামান কিবরিয়া মোঃ রেজাউল করিম প্রমুখ।
বড়াইগ্রামে শিক্ষকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময় সভা
📷 ছবি: সংগৃহীত