রাজনীতি

বল্লমঝাড়ে ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো: লতিফ মিয়া: জনগণের সেবায় পাশে থাকার প্রত্যয়

বল্লমঝাড়ে ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো: লতিফ মিয়া: জনগণের সেবায় পাশে থাকার প্রত্যয়
📷 ছবি: সংগৃহীত
বল্লমঝাড়ে ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো: লতিফ মিয়া: জনগণের সেবায় পাশে থাকার প্রত্যয়

আব্দুর রাজ্জাক সরকার ,স্টাফ রিপোর্টার,

​আসন্ন বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ২নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই নির্বাচনে ২নং ওয়ার্ডের সম্মানিত সর্বস্তরের জনগণের সাপোর্ট, দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক মো: লতিফ মিয়া।
​তালুক মন্দুয়ার ২নং ওয়ার্ডের সাধারণ মানুষের মুখে মুখে এখন তাঁর সুনাম। সততা, সেবা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে তিনি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এলাকার উন্নয়নের অগ্রযাত্রায় জনগণের সাথে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
​স্থানীয় জনগণের সাথে আলাপকালে জানা যায়, মো: লতিফ মিয়া দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। ব্যবসায়ী পরিচয়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ এলাকাবাসীর নজর কেড়েছে।
​নির্বাচন প্রসঙ্গে মো: লতিফ মিয়া বলেন, "আমার মূল লক্ষ্যই হলো সবার পাশে, সব সময় থাকা এবং জনগণের সেবায় নিজেদের সর্বদা নিয়োজিত রাখা। ২নং ওয়ার্ডকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি আপনাদের মূল্যবান ভোট, সার্বিক সমর্থন ও দোয়া প্রার্থী।"
​এলাকার সচেতন জনগণ মনে করছেন, সততা ও সেবার প্রতীক হিসেবে মো: লতিফ মিয়া ২নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হলে তালুক মন্দুয়ার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।