রাজনীতি

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির
📷 ছবি: সংগৃহীত
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

ঢাকা প্রতিনিধি:

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করেছে দলটি।

রোববার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দলীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তাঁদের নাম ঘোষণা করেন।

সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচনী প্রস্তুতি, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির এই প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।