সারাদেশ

গোরহাঙ্গা রেলগেটে ফ্লাইওভার, সড়ক ও ড্রেনেজ উন্নয়ন কাজ পরিদর্শন

গোরহাঙ্গা রেলগেটে ফ্লাইওভার, সড়ক ও ড্রেনেজ উন্নয়ন কাজ পরিদর্শন
📷 ছবি: সংগৃহীত
গোরহাঙ্গা রেলগেটে ফ্লাইওভার, সড়ক ও ড্রেনেজ উন্নয়ন কাজ পরিদর্শন

রাজশাহী, ১০ সেপ্টেম্বর ২০২৬:
রাজশাহী নগরীর গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার, সড়কের খানাখন্দ সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তিনি এসব উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় নির্মাণাধীন ফ্লাইওভার, সড়কের বিভিন্ন অংশের খানাখন্দ এবং ড্রেনেজ ব্যবস্থার বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে নগরবাসীর দুর্ভোগ দ্রুত কমাতে নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ যথাসময়ে সম্পন্ন করা, সড়কের খানাখন্দ সংস্কার এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন রাসিক প্রশাসক।

তিনি নাগরিকদের চলাচলে যাতে কোনো ধরনের ভোগান্তি সৃষ্টি না হয়, সেদিকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। একই সঙ্গে উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করে দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।