গাইবান্ধায় মানবাধিকার সংস্থার জেলা কমিটি অনুমোদন
গাইবান্ধা প্রতিনিধি
মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় নিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা (SEIHR)-এর গাইবান্ধা জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে সংস্থাটির কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে ইঞ্জি. মোঃ আমজাদ হোসেনকে সভাপতি, মোঃ শামছুজ্জামান মামুন ও মোঃ জসিম উদ্দিন সরকারকে সহ-সভাপতি, সুলতানা তানজিমা ফেরদৌসীকে সাধারণ সম্পাদক এবং মোঃ আব্দুর রহিম ও মোঃ শরিফুল ইসলাম (আকাশ)কে সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া নবগঠিত কমিটিতে নূর মোহাম্মদ প্রিন্সকে সাংগঠনিক সম্পাদক এবং মোঃ খালেকুজ্জামানকে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে আরও রয়েছেন আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ জাহিদ হাসান, কোষাধ্যক্ষ মোঃ জাহিদ হাসান, প্রচার সম্পাদক মোঃ রিয়াদ প্রধান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মনোয়ার হোসেন (সুমন), সমাজকল্যাণ সম্পাদক মোঃ আখিরুজ্জামানসহ শিক্ষা, মানবাধিকার, ধর্ম, তথ্য ও প্রযুক্তি, নারী ও শিশু অধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা।
সংস্থাটির কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে গাইবান্ধা জেলা কমিটিকে সংস্থার গঠনতন্ত্র ও নীতিমালা অনুসরণ করে মানবাধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, নবগঠিত গাইবান্ধা জেলা কমিটির অনুমোদন ও সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ হেডকোয়ার্টার্স, বিভাগীয় কমিশনারের কার্যালয়, গাইবান্ধার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তর।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সংগঠনটি মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, নারী ও শিশু অধিকার সুরক্ষা, সামাজিক অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখবে।
তারা আরও জানান, নতুন কমিটির মাধ্যমে গাইবান্ধা জেলায় মানবাধিকার ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কার্যকরভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন কমিটির নেতৃবৃন্দ।
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় মানবাধিকার সংস্থার জেলা কমিটি অনুমোদন
📷 ছবি: সংগৃহীত