সারাদেশ

ইবিতে ডেঙ্গু প্রতিরোধ ও ক্লিন ক্যাম্পাস বাস্তবায়নে আলোচনা সভা

ইবিতে ডেঙ্গু প্রতিরোধ ও ক্লিন ক্যাম্পাস বাস্তবায়নে আলোচনা সভা
📷 ছবি: সংগৃহীত
ইবিতে ডেঙ্গু প্রতিরোধ ও ক্লিন ক্যাম্পাস বাস্তবায়নে আলোচনা সভা

ওসমান গণি, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস নিশ্চিত করার লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধ এবং ক্লিন ক্যাম্পাস কর্মসূচি-২০২৬’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মো: এমতাজ হোসেন,কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমানসহ রাজনৈতিক, ছাত্র সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অতিথিরা ক্যাম্পাসে ডেঙ্গুর বিস্তার রোধ, মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস করা, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও আবর্জনা অপসারণ এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধির মতো বিষয়গুলোকে কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরেন। এছাড়া পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, সংগঠন ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

ওসমান গণি
ইবি সংবাদদাতা