ইবি ছাত্রদলের প্রচারণায় এক নজরে সরকারের ৬ মাসের কার্যক্রম
ওসমান গণি, ইবি প্রতিনিধি :
বিএনপি সরকারের প্রথম ছয় মাসের উল্লেখযোগ্য কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরতে প্রচারণা চালিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর, ঝাল চত্বর, আবাসিক হলসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে এসব ব্যানার টাঙিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।
সরেজমিনে দেখা যায়, ব্যানারে সরকারের প্রথম ছয় মাসের উল্লেখযোগ্য সাফল্য হিসেবে ঋণ পরিশোধ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, খাদ্য মজুত বৃদ্ধি, স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন,ফ্যামিলি কার্ড ও হেলথ কার্ড চালু, রপ্তানি আয় বৃদ্ধি, ২০ হাজার কিলোমিটার খাল খনন, সবুজ বনায়ন কর্মসূচি, বিদেশে শ্রমবাজার তৈরি এবং রেলওয়ে আয় বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে।
প্রচারণায় সরকারের উদ্যোগের মধ্যে তুলে ধরা হয়েছে মোংলা বন্দর আধুনিকায়ন, ,রোহিঙ্গা প্রত্যাবাশন, অনার্স পর্যন্ত বিনামূল্যে নারী শিক্ষা, মাদ্রাসায় মিড-ডে মিল চালু,স্মার্ট ও গ্রিন ঢাকা তৈরিসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক পরিকল্পনা।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, “সরকারের প্রথম ছয় মাসের বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে অবহিত করতেই ক্যাম্পাসে বিলবোর্ড স্থাপন করা হয়েছে। আশা করি এর মাধ্যমে শিক্ষার্থী ও জনগণের দেশের সামগ্রিক উন্নয়ন ও সরকারের নেওয়া উদ্যোগগুলো সম্পর্কে স্বচ্ছ তথ্য পেতে সহজ হবে।
ইবি ছাত্রদলের প্রচারণায় এক নজরে সরকারের ৬ মাসের কার্যক্রম
📷 ছবি: সংগৃহীত