বাংলাদেশ

ঐক্য, সংগ্রাম ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে—জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

ঐক্য, সংগ্রাম ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে—জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
📷 ছবি: সংগৃহীত
ঐক্য, সংগ্রাম ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে—জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

মো: আল হাসান
জয়পুরহাট জেলা প্রতিনিধি

কেক কাটা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ গোলজার হোসেন।

নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয়তাবাদী আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

সংগ্রাম, ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার পথে জাতীয়তাবাদী মহিলা দল এগিয়ে যাক—এই প্রত্যাশা।