সারাদেশ

নওগাঁয় নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে পুলিশের মাদকবিরোধী অভিযান, ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৯

নওগাঁয় নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে পুলিশের মাদকবিরোধী অভিযান, ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৯
📷 ছবি: সংগৃহীত
নওগাঁয় নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে পুলিশের মাদকবিরোধী অভিযান, ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৯

নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনা ও তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ও নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি ও সদর থানা পুলিশের যৌথ দল অভিযানে অংশ নেয়।

অভিযানের একপর্যায়ে সুইপার কলোনির ২ নম্বর গেটের সামনে উপস্থিত লোকজনের সামনে মুনি (৪৫) নামে এক নারীকে মহিলা পুলিশ সদস্য দিয়ে দেহ তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজতে থাকা কালো পলিথিনের চারটি প্যাকেটের ভেতর নীল রঙের ছোট পলি প্যাকে রাখা ৩০০, ৩০০, ৩০০ ও ২৭০ পিস—মোট ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাগুলো জব্দ করা হয়।

গ্রেপ্তার মুনির সহযোগী হিসেবে মানিক (৩৮) ও শাওন (৪২) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া সুইপার কলোনি এলাকায় মাদক সেবন ও জনদ