নোয়াখালীতে চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি নাজিমুল হক, গার্ড অব অনার
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ নাজিমুল হক নোয়াখালী জেলা সফরে এসেছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি নোয়াখালী জেলায় আগমন করেন। এ সময় নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
অ্যাডিশনাল ডিআইজি নোয়াখালীতে পৌঁছালে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সফরকালে তিনি জেলা পুলিশের প্রশাসনিক ও আর্থিক বিষয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
নোয়াখালীতে চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি নাজিমুল হক, গার্ড অব অনার
📷 ছবি: সংগৃহীত