বাংলাদেশ

খুলনায় শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

খুলনায় শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন
📷 ছবি: সংগৃহীত
খুলনায় শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন
মো: আল-মাহফুজ শাওন, খুলনা।

খুলনা সদর উপজেলার শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।
বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত এডহক কমিটি পত্র ইস্যুর তারিখ থেকে অনধিক ৬ (ছয়) মাসের জন্য কার্যকর থাকবে।
অনুমোদিত কমিটির সদস্যরা হলেন—
১. জনাব হালিমা আক্তার খানম — সভাপতি (বোর্ড কর্তৃক মনোনীত)
২. জনাব মোঃ আহলাম হোসেন — সাধারণ শিক্ষক সদস্য (জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত)
৩. জনাব মোঃ সাকিবুর হোসেন — অভিভাবক সদস্য (জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত)
৪. প্রধান শিক্ষক, শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয় — সদস্য সচিব
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, এডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করতে হবে।