জনভোগান্তি রুখতে দোহারে অ্যাকশন : তাৎক্ষণিক শাস্তি
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
জনভোগান্তি নিরসন ও সরকারি সম্পত্তি রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে দোহার উপজেলা প্রশাসন। আজ ১৬ সেপ্টম্বর, ২০২৬, বুধবার, সকালে, দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে রাস্তা নষ্ট করে বালুবাহী ড্রেজার পাইপ স্থাপনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। নেতৃত্ব দেন দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওশীনা আরিফ।
মাহমুদপুর ইউনিয়নের নারায়নপুর এলাকায় কতিপয় ব্যক্তি যাতায়াতের একমাত্র রাস্তা কেটে নষ্ট করে বালুবাহী ড্রেজার পাইপ স্থাপন করে, যা সাধারণ মানুষের যাতায়াতে তীব্র প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল।
সড়ক ও সরকারি সম্পদ সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা হয়।
অবৈধভাবে ড্রেজার চালানো এবং যত্রতত্র রাস্তা নষ্ট করে পাইপ বসানো আইনত দণ্ডনীয় অপরাধ। ব্যক্তি স্বার্থে বা ইচ্ছামাফিক রাস্তা কেটে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেয়া হয়েছে।
রাস্তা কেটে বা নষ্ট করে ড্রেজার পাইপ স্থাপনের মতো গণবিরোধী কর্মকাণ্ড থেকে সবাইকে অবিলম্বে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।
জনস্বার্থে দোহার উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় না দিয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জনভোগান্তি রুখতে দোহারে অ্যাকশন : তাৎক্ষণিক শাস্তি
📷 ছবি: সংগৃহীত