সারাদেশ

সোনারগাঁও বৈষম্যবিরোধী, ওয়ারেন্টভুক্ত,ডাকাত, মাদকসেবী ও ২৯বোতল ফেনসিডিল আটক ১৯

সোনারগাঁও বৈষম্যবিরোধী, ওয়ারেন্টভুক্ত,ডাকাত, মাদকসেবী ও ২৯বোতল ফেনসিডিল  আটক ১৯
📷 ছবি: সংগৃহীত
সোনারগাঁও বৈষম্যবিরোধী, ওয়ারেন্টভুক্ত,ডাকাত, মাদকসেবী ও ২৯বোতল ফেনসিডিল আটক ১৯

স্টাফ রিপোর্টার
সোনারগাঁ (নারায়ণগঞ্জ):

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ২৯ বোতল ফেনসিডিলসহ বিভিন্ন মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় একজন, ওয়ারেন্টভুক্ত একজন, বৈষম্যবিরোধী মামলায় একজন, ডাকাতির প্রস্তুতি মামলায় একজন, দস্যুতা মামলায় একজন এবং মাদকসেবী ১১ জন রয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ২৯ বোতল ফেনসিডিলসহ মো. আমিন (২৩) নামে একজনকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া ডাকাতির প্রস্তুতি মামলায় মো. বাপ্পী (২১), দস্যুতা মামলায় মো. দেলোয়ার হোসেন (৩০), বৈষম্যবিরোধী মামলায় মো. জনি (৩৫) এবং ওয়ারেন্টভুক্ত আসামি মো. মনিরুল ইসলাম ওরফে মুন্না (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, বিশেষ অভিযানে মাদকসেবী হিসেবে আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. আমিরুল (২৪), মির্জা ফকরুল (১৮), রোমান মিয়া (৩০), মো. ইলিয়াছ (২৫), মো. নাছির (৩৮), রাশেদুল ইসলাম (২০), হাসান খন্দকার (১৯), ইয়াছিন মিয়া (২৪), আরাফাত (২০), জোবায়ের (২০) ও মাসুম (৩৮)।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি মো. মনিরুল ইসলাম ওরফে মুন্নাকে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের বিরুদ্ধেও সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।।