গাইবান্ধার বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে ২'শ ৫০ কেজি পোনা অবমুক্ত
আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার,
গাইবান্ধা সদর উপজেলায় রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরে গাইবান্ধার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুরে ও উন্মুক্ত জলাশয়ে মোট ২'শ ৫০ কেজি পোনা মাছ অবমুক্তি করা হয়েছে।
১৬ সেপ্টেম্বর' ২০২৬ ইং তারিখে পোনা মাছ অবমুক্তির উদ্বোধন করা হয় গাইবান্ধা সদর উপজেলা পরিষদের পুকুরে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আঃ রাশেদ, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, গাইবান্ধা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মারজান সরকারসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
গাইবান্ধা সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মারজান সরকার স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, মোট ২'৫০ কেজি সোনা মাছ অবমুক্তি করা হয়েছে। পোনা মাছ অবমুক্তি কাজে তাকে সার্বিক সহযোগিতা করেন গাইবান্ধা সদর উপজেলা মৎস্য অফিসের অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর রিয়াদ সরকার, গাইবান্ধা সদর উপজেলার মৎস্য উৎপাদন খাবার এর ক্ষেত্র সহকারী সিমন সরকার প্রমুখ।
এদিকে, পোনা মাছ অবমুক্ত করা প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়গুলোর মধ্যে উপজেলা পরিষদ পুকুরে ৩০ কেজি, হর্টিকালচার পুকুরে ২০ কেজি, পুলিশ সুপারের বাসভবনের পুকুরে ১৫ কেজি, সদর থানা পুকুরে ১৫ কেজি, পুলিশ লাইন্স পুকুরে ২০ কেজি, এটিআই পুকুর-০১ এ ১৫ কেজি, আই এল এস টি পুকুরে ১০ কেজি, শোলাগাড়ি ইটভাটা সংলগ্ন বিলে ২৫ কেজি, উত্তর নারায়ণপুর ব্রীজ সংলগ্ন ঘাঘট মরা নদীতে ৩০ কেজি, ভেড়ামারা রেলওয়ে ব্রীজ সংলগ্ন মরা ঘাঘট নদীতে ৪০ কেজি, হাসেম বীজার সংলগ্ন ঘাঘোয়ার বিলে ৩০ কেজি।
উল্লেখ্য যে, যেসব প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করার সময়ে স্থানীয় মৎস্য জীবিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গাইবান্ধার বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে ২'শ ৫০ কেজি পোনা অবমুক্ত
📷 ছবি: সংগৃহীত