নওগাঁ বদলগাছী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রাকিবুল ইসলাম গ্রেফতার
নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সহ-সভাপতি মো. রাকিবুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মো. আসাদুজ্জামানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে পুলিশের একটি দল রাকিবুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৭-এর সিআর মামলা নম্বর ২২২/২৫ (রমনা)-এর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
বদলগাছী থানার ওসি রুহুল আমিন বলেন, রাকিবুল ইসলাম ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
নওগাঁ বদলগাছী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রাকিবুল ইসলাম গ্রেফতার
📷 ছবি: সংগৃহীত