কয়রা এরিয়ার সুন্দরবনের গহিনে দুই যুবকে কুপিয়েছে দুর্বৃত্তরা; আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার
=============
এসকে এম মহসিন রেজা
উপজেলা প্রতিনিধি (খুলনা)
খুলনার উপজেলা কয়রায় দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আওতায় সুন্দরবনের গহিনে দুই যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১৩ সেপ্টেবার) রাতে কয়রার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আওতাধিন সুন্দরবনের গহিনে দুই যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিক আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য কয়রা সদর ও খুলনায় নেওয়া হচ্ছে।
জানা গেছে, আহত ব্যক্তিরা হচ্ছে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের হেতালবাড়ি গ্রামের ওসমান সরদারের ছেলে তরিকুল ইসলাম (২৪) এবং একই এলাকার তারা সরদারের ছেলে শরিফুল ইসলাম (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরবনের গহিনে অবস্থানকালে প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়দের ধারণা, কয়েকদিন আগে তাঁদের মধ্যে পারিবারিক বা স্থানীয় কোনো বিষয় নিয়ে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে।
তবে হামলাকারীদের পরিচয় ও হামলার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আবার স্থানীয় অনেকের প্রশ্ন, সুন্দরবনের গহিনে বনদস্যুদের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোকন জানান, আহত দুই ব্যক্তির অবস্থা খুবই সংকটাপন্ন। তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা চলছে। যোগাযোগব্যবস্থা ও সড়কের অবস্থা খারাপ হওয়ায় আহতদের দ্রুত চিকিৎসাকেন্দ্রে নেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে।
এদিকে আহতদের পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁদের উদ্ধারের পর কয়রার দিকে নিয়ে আসার চেষ্টা করছেন। পরে প্রয়োজন অনুযায়ী তাঁদের খুলনায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হতে পারে।
কয়রা এরিয়ার সুন্দরবনের গহিনে দুই যুবকে কুপিয়েছে দুর্বৃত্তরা; আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার
📷 ছবি: সংগৃহীত