সোনারগাঁও সন্ত্রাস ও বৈষম্য বিরোধী আইনের মামলার আসামী ৬ জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছয়জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সুরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন— জামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মো. রিফাত (২১), বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগের সদস্য মো. সাইফুল ইসলাম (৩৬), সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি আলমগীর (২৮) এবং নারায়ণগঞ্জ জেলা মোটর চালক লীগের সদস্য আলমগীর (৪৫)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রিফাতের বাড়ি সোনারগাঁয়ের উটমা এলাকায়। তিনি মো. আবুল কালামের ছেলে। সাইফুল ইসলাম উলুকান্দি গ্রামের শাহ আলমের ছেলে। আলমগীর (২৮) লাহাপাড়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে এবং অপর আলমগীর (৪৫) নগর কাঁচপুর এলাকার আব্দুল আওয়ালের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনে পৃথক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সোনারগাঁও সন্ত্রাস ও বৈষম্য বিরোধী আইনের মামলার আসামী ৬ জন গ্রেফতার
📷 ছবি: সংগৃহীত