সারাদেশ

মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত:

মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত:
📷 ছবি: সংগৃহীত

নওগাঁর মান্দায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ আতিয়া খাতুন। সভা সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ওসি (তদন্ত) আলেফ উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মখলেসুর রহমান কামরুল, মান্দা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম হাসান আলী, উপজেলা ভিডিপি কর্মকর্তা শাহিনুর রহমান, ঠাকুরমান্দা শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির কমিটির সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিক, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পলাশ কুমার এবং প্রসাদপুর রাধা গোবিন্দ মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মনোজিৎ কুম