সারাদেশ

পলাশবাড়ীতে বজ্রপাত থেকে সুরক্ষায় ২'শ তালের চারা রোপণ

পলাশবাড়ীতে বজ্রপাত থেকে সুরক্ষায় ২'শ তালের চারা রোপণ
📷 ছবি: সংগৃহীত
পলাশবাড়ীতে বজ্রপাত থেকে সুরক্ষায় ২'শ তালের চারা রোপণ

আমিরুল ইসলাম কবির,
স্টাফ রিপোর্টার,রংপুর ডিভিশনঃ

বজ্রপাত থেকে সুরক্ষায় ২'শ তালের চারা রোপণ করল "স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন"। জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ এখন বাংলাদেশের নিত্যসঙ্গী। বিশেষ করে খোলা মাঠে কাজ করা কৃষকদের জন্য প্রাণঘাতী বজ্রপাত এক নীরব আতঙ্কে পরিণত হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগ প্রতিরোধে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এক অনন্য উদ্যোগ নিয়েছে "স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন"।

দেশব্যাপী বজ্রপাতপ্রবণ এলাকায় তালের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে এবার গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ঠা অক্টোবর রবিবার দুপুরে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ১নং কিশোরগাড়ী ইউনিয়নের বেঙ্গুলিয়া টু নয়নপুর সড়কের দুইপাশে ২'শ টি তালের চারা রোপণ করা হয়েছে। কেবল চারা রোপণেই সীমাবদ্ধ না থেকে বজ্রপাতের ঝুঁকি এড়াতে স্থানীয় কৃষকদের নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভারও আয়োজন করা হয়।

বেঙ্গুলিয়া বাজারে স্মার্ট কৃষি বিতান সংলগ্ন মাঠে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাজ্জাদ হোসেন সোহেল,উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. নাজমুল হুদা।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি,ক্রপ কেয়ার ডিভিশন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন,সেলস কো-অর্ডিনেটর মো. আনোয়ার হোসেন মোল্লা,জোনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মো. আরমান আলী,ফিল্ড ম্যানেজার বাবু মলয় কুমার সাহা,সেলস ডেভলপমেন্ট অফিসার মো. তোফাজ্জল হোসেন,সেলস প্রমোটর মো.স্বাধীন ও রবিউল ইসলাম রবি।।