বিনোদন

ভারতীয় চলচ্চিত্রে শোক, না ফেরার দেশে নানা পাটেকর

ভারতীয় চলচ্চিত্রে শোক, না ফেরার দেশে নানা পাটেকর
📷 ছবি: সংগৃহীত

মো: আল-মাহফুজ শাওন

ভারতের জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার ভোরে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে তিনি মারা গেছেন বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রের বরাতে জানা যায়, ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

দীর্ঘ অভিনয়জীবনে নানা পাটেকর বলিউড ও মারাঠি চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র অভিনয়শৈলীর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ‘পরিন্দা’, ‘যশোবন্ত’, ‘আব তক ছাপ্পান’, ‘ওয়াজুদ’ ও ‘নটসম্রাট’সহ অসংখ্য সিনেমায় তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। পরবর্তী সময়ে ‘শক্তি: দ্য পাওয়ার’, ‘অপহরণ’, ‘ট্যাক্সি নম্বর ৯২১১’, ‘রাজনীতি’সহ বিভিন্ন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। ‘ওয়েলকাম’ সিনেমায় উদয় শেঠি চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা পান।

২০১৬ সালে মারাঠি সিনেমা ‘নটসম্রাট’-এ অসাধারণ অভিনয়ের জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন তিনি।

অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ ও প্লেব্যাক শিল্পী হিসেবেও নানা পাটেকরের পরিচিতি ছিল। ‘যশোবন্ত’, ‘ওয়াজুদ’ ও ‘আঁচ’ সিনেমায় প্লেব্যাক শিল্পী হিসেবেও কাজ করেছেন তিনি।

তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।