সারাদেশ

নওগাঁয় প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, চোর গ্রেপ্তার:

নওগাঁয় প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, চোর গ্রেপ্তার:
📷 ছবি: সংগৃহীত
নওগাঁয় প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, চোর গ্রেপ্তার:

নওগাঁর ধামইরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি হওয়া একটি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই ল্যাপটপসহ মো. মুস্তাকিম আহমেদ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাট থানার ইসবপুর ইউনিয়নের ইসবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে একটি সরকারি এইচপি কোর আই-৫ ল্যাপটপ চুরি হয়। ল্যাপটপটির আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা। গত ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর ২০২৬ সালের মধ্যে যেকোনো সময় এটি চুরি হয়ে যায়।

এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ ৫ অক্টোবর ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করলে একটি চুরি মামলা রুজু করা হয়। মামলা রুজুর পরপরই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ধামইরহাট থানা পুলিশ।

অভিযানে ইসবপুর বাজার এলাকা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমানের নেতৃত্বে চোরাই ল্যাপটপসহ মুস্তাকিম আহমেদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মুস্তাকিম আহমেদ ইসবপুর গ্রামের আল মাহমুদের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।