সারাদেশ

বেশি দামে ওষুধ ও ভুয়া ডাক্তার, জয়পাড়ায় ভ্রাম্যমাণ আদালতের কড়া পদক্ষেপ

বেশি দামে ওষুধ ও ভুয়া ডাক্তার, জয়পাড়ায় ভ্রাম্যমাণ আদালতের কড়া পদক্ষেপ
📷 ছবি: সংগৃহীত
বেশি দামে ওষুধ ও ভুয়া ডাক্তার, জয়পাড়ায় ভ্রাম্যমাণ আদালতের কড়া পদক্ষেপ

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

ঢাকার দোহারের জয়পাড়া বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসা এবং বেশি দামে ওষুধ বিক্রির দায়ে ৪টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ ২৮ সেপ্টম্বর, সোমবার, দুপুরে এই অভিযান পরিচালনা করেন দোহারের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ।
অভিযানে, ৩টি ডেন্টাল চেম্বারে কোনো প্রকৃত ডাক্তার ছিলেন না। টেকনিশিয়ানরাই চিকিৎসক সেজে রোগীদের সাথে প্রতারণা করছিলেন। এই অপরাধে ৩ টি প্রতিষ্ঠানক ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সময়ে এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে বেশি দামে ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ড. মো. আব্দুল আজিজ এবং স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা।
ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ জানান, জনস্বার্থে ও স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে দোহার উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চালু থাকবে।