সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩ কেজি গাঁজাসহ সাঘাটার জুমারবাড়ির কামারপাড়ার মাদক কারবারি বিটলু গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩ কেজি গাঁজাসহ সাঘাটার জুমারবাড়ির কামারপাড়ার মাদক কারবারি বিটলু গ্রেফতার
📷 ছবি: সংগৃহীত
মোঃ জাহিদ হোসেন জিমু, গাইবান্ধা।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ বিটলু মন্ডল(৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হকের নির্দেশনায় এস,আই জাহিদ হাসানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স গত রাতে এক অভিযান পরিচালনা করে ৩কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিটলুকে গ্রেফতার করে।

আজ বুধবার দুপুরে মাদক মামলায় তাকে আদালতে প্রেরন করা হয়।

গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর শিবলী কায়েছ জানান, মাদক কারবারি বিটলুকে মাদকসহ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক কারবারি বিটলু মন্ডল সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত জবান আলীর ছেলে বলে জানা গেছে ।

সে দীর্ঘদিন থেকে মাদক কারবারির সাথে জড়িত বলে জানা যায়। এছাড়া এর বিরুদ্ধে সাঘাটা থানায় আরো বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।