বাংলাদেশ

দোহারে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর পালিত

দোহারে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর পালিত
যথাযোগ্য মর্যাদায় দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার হৃদ লহরী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নওসিনা আরিফ, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। জাতীয় ঐক্য, দেশপ্রেম ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা এগিয়ে নিতে হবে।
বক্তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার পাশাপাশি জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।