বাংলাদেশ

মান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থী:

মান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থী:
📷 ছবি: সংগৃহীত
মান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থী:

নওগাঁর মান্দায় বেসরকারি উন্নয়ন সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর উদ্যোগে ৩২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) নওগাঁ টেক্সটাইল ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়। ভার্কের অর্থায়নে এ বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে চারজন শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য ৩৬ হাজার টাকা করে ১ লাখ ৪৪ হাজার টাকা এবং ২৮ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে ৩ লাখ ৩৬ হাজার টাকার সাধারণ শিক্ষা বৃত্তি দেওয়া হয়।
ভার্কের মান্দা এরিয়া অফিসের সহকারী পরিচালক আল মাহমুদ লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী অনুপম কুমার দেবনাথ।
অনুষ্ঠানে ভার্কের শাখা ব্যবস্থাপক আব্দুর রহিম, মমতাজুর রহমান, হিজবুল ইসলাম, সামসুজ্জোহা ও ইকবাল হোসেন বক্তব্য দেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সৈকত পাল ও জান্নাতুন ফেরদৌস।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়