### রংপুরে ক্যাফে গ্রীন ভ্যালিতে ডিবির অভিযান, আটক ৪ তরুণ-তরুণী
**রংপুর প্রতিনিধি:**
রংপুরে অসামাজিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে একটি ক্যাফেতে অভিযান চালিয়ে চার তরুণ-তরুণীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১০ সেপ্টেম্বর) রংপুর নগরীর ক্যাফে গ্রীন ভ্যালিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ডিবি সূত্রে জানা যায়, ক্যাফে গ্রীন ভ্যালিতে অসামাজিক কার্যক্রম চলার অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহজনক অবস্থায় চার তরুণ-তরুণীকে আটক করা হয়। পরে তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে নগরীর বিভিন্ন আবাসিক হোটেল, ক্যাফে ও বিনোদনকেন্দ্রে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় এবং তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
### রংপুরে ক্যাফে গ্রীন ভ্যালিতে ডিবির অভিযান, আটক ৪ তরুণ-তরুণী
📷 ছবি: সংগৃহীত