কয়রায় সদর ইউনিয়নের এক নম্বর কয়রা তরুণ সংঘের দ্বি-বাৎসিক নির্বাচন সম্পন্ন
=============
এসকে এম মহসিন রেজা
উপজেলা প্রতিনিধি (খুলনা)
খুলনার উপজেলা কয়রার সদর ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ড ১নং কয়রা মাঝের আইট তরুণ সংঘের ২ বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. শামীম হোসেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোহিনূর ইসলাম পেয়েছেন ২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আবু মুছা। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাফিজ উদ্দিন পেয়েছেন ২৩ ভোট।
অপরদিকে সহ-সভাপতি পদে মো. আল আমিন (২৭ ভোট) এবং সাংগঠনিক সম্পাদক পদে জয়নুল আবেদীন (২৭ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন।
এর আগে ৭টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা সমাজসেবা অফিসার মো. আবুল কালাম আজাদ বলেন, "সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ১নং কয়রা তরুণ সংঘের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বিঘ্নে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।" একটি সফল নির্বাচন উপহার দেওয়ায় তিনি সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
এদিকে নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
কয়রায় সদর ইউনিয়নের এক নম্বর কয়রা তরুণ সংঘের দ্বি-বাৎসিক নির্বাচন সম্পন্ন
📷 ছবি: সংগৃহীত