রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া ও পবা থানা পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেপ্তার; সামারি ট্রায়ালে তাৎক্ষণিক কারাদণ্ড
মাহফুজ আহমেদ রাজশাহী
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় মাদকদ্রব্য রাখার অপরাধে ৪ জন এবং পবা থানা এলাকায় সাইকেল চুরির অপরাধে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে হাজির করা হলে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) কার্যক্রম শেষে বোয়ালিয়া থানায় গ্রেপ্তার ৪ জনকে ২ মাস করে এবং পবা থানায় গ্রেপ্তার ১ জনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ আদালত।
আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ১টায় বোয়ালিয়া থানা পুলিশ অলোকার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ষষ্টিতলা (নিউ মার্কেট) গ্রামের তাপসের ছেলে শ্রী চন্দন (২৮); সোনাদিঘীর মোড় গ্রামের বাপ্পি হালদারের ছেলে গোবিন্দ (২৩); নওগাঁ জেলার মান্দা থানার ঠাকুরমান্দা গ্রামের মো: মোস্তাফিজুর রহমানের ছেলে বর্তমানে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার আমচত্ত্বর এলাকায় বসবাসরত মো: সিয়াম (১৯) এবং বোয়ালিয়া থানার রাজারহাতা (সোনাদিঘীর মোড়) গ্রামের লব হালদারের ছেলে দেব (২০)-কে গ্রেপ্তার করে।
এ সময় তাদের হেফাজত থেকে মোট ৬ পিস ইয়াবা ট্যাবল
রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া ও পবা থানা পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেপ্তার; সামারি ট্রায়ালে তাৎক্ষণিক কারাদণ্ড
📷 ছবি: সংগৃহীত