বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২৫ কেঁজি গাজাসহ চোরাচালানী মালামাল আটক করেছে-বিজিবি
জাকির হোসেন, বেনাপোল(শার্শা) প্রতিনিধি:
যশোরের বেনাপোল পোর্টথানাধীন ঘিবা ও বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে ২৫ কেজি গাঁজা এবং বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
সোমবার ( ২৮ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী বিজিবি এর ঘিবা বিওপির সীমান্ত এলাকায় ৭নং ঘিবা মাঠের মধ্যে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৫ কেজি গাঁজা আটক করে।
অপরদিকে বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্ট হতে পৃথক অভিযান চালিয়ে ৮৩টি শাড়ী, ১.৫ কেজি জিরা, ৭ প্যাকেট ফুচকা, ৩.৫ কেজি কিসমিস, ২০ প্যাকেট পাতার বিড়ি ও ১১২টি কসমেটিক্স সামগ্রী আটক করতে সক্ষম হয়।
আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানীর সর্বমোট সিজার মূল্য ৭,২৯,২০০/- (সাত লক্ষ উনত্রিশ হাজার দুইশত) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।আটককৃত মাদকদ্রব্য মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর এবং অন্যান্য চোরাচালানী মালামাল বেনাপোল কাস্টমসে জমা করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।
বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২৫ কেঁজি গাজাসহ চোরাচালানী মালামাল আটক করেছে-বিজিবি
📷 ছবি: সংগৃহীত