সারাদেশ

নওগাঁয় ২০ কিলোমিটার স্ট্রিপ বাগানে ২০ হাজার চারা রোপণ

নওগাঁয় ২০ কিলোমিটার স্ট্রিপ বাগানে ২০ হাজার চারা রোপণ
📷 ছবি: সংগৃহীত
নওগাঁয় ২০ কিলোমিটার স্ট্রিপ বাগানে ২০ হাজার চারা রোপণ

নওগাঁ জেলা প্রতিনিধি : মাহফুজ আহমেদ

শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার ১ নম্বর হাজীনগর ইউনিয়নের হাসুরা মৌজায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে ১৫ প্রজাতির চারা রোপণ করা হয়েছে খাড়ির উভয় পাড়ে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ক্রসড্রাম থেকে বেলট্রি মৌজার রাজ্জাক চেয়ারম্যানের জমি পর্যন্ত এবং হাসুরা মৌজার শিবেরশ্বরের জমি থেকে পলাশের জমি পর্যন্ত এলাকায় এ বনায়ন করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, এ বনায়ন পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।