বড়াইগ্রামে উপজেলা চেয়ারম্যান বাবু’র শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ১০/১০/২৬ খ্রিঃ
নাটোরের বড়াইগ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুরবাবু’র ১৬তম শাহাদাত বার্ষিকী্ উপলক্ষ্যে শনিবার বিকেলে বনপাড়া পৌরশহরের বাবু চত্তরে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২০১০ সালের ৮ অক্টোবরে বেলা ১২ টায় তাকে কুপিয়ে ও লাঠিপেটা করে নির্মমভাবে হত্যা করে আওয়ামীলীগ সন্ত্রাসীরা। সানাউল্লাহ নুরবাবু বনপাড়া পৌরশহরের ৩ নং ওয়ার্ডের মরহুম ডাঃ সাবের হোসেনের পুত্র, বনপাড়া পৌর বিএনপি’র সভাপতি ও বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন, জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রধান বক্তা ছিলেন নাটোর-৪ আসনের (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। এছাড়া সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম, সানাউল্লাহ নুরবাবু’র সহধর্মিনী বিএনপি নেত্রী মহুয়া নূর কচিসহ নাটোর ও বড়াইগ্রামের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি এ্যাড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সানাউল্লাহ নুরবাবু’র হত্যাকারীদের অবশ্যই বিচার হবে। যেখানে এ হত্যার বিচার প্রক্রিয়া বাধাগ্রস্থ্য হয়ে আছে, সেখান থেকেই বিচার প্রক্রিয়া চালু করা হবে যেখানে শেখ হাসিনার বিচার হয়েছে সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাবুর বিচার হবে । অন্যান্য বক্তাগণ এ হত্যাকান্ডের দ্রুত বিচার দাবী করেন এবং১৬ টি বছর পেরিয়ে গেলেও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন
বড়াইগ্রামে উপজেলা চেয়ারম্যান বাবু’র শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত