খুলনায় নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
মো: আল-মাহফুজ শাওন , খুলনা:
খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হরিণটানা থানার খানজাহান নগর এলাকার লাল মিয়ার ছেলে তারেক হাসান ওরফে রুবেল এবং যশোরের অভয়নগর উপজেলার ধূলগ্রাম-সিদ্দিপাশা গ্রামের শিবপদ সরকারের ছেলে প্রতাপ সরকার।
জানা গেছে, বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, আজমুল হত্যা মামলার তদন্তের ধারাবাহিকতায় তাদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর পৃথকভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আজমুল হত্যা মামলায় এর আগে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
খুলনায় নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
📷 ছবি: সংগৃহীত